স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে ৫ পুলিশ ও ৫ র্যাব সদস্যসহ ৩৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে কেরানীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ১৩৪ জনে। নতুন আক্রান্ত ৩৩ জনের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানার ৫ পুলিশ সদস্য এবং র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ৫ র্যাব সদস্য রয়েছে।
এছাড়া কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসকও রয়েছেন এই নতুন আক্রান্তের তালিকায়। বাকীদের মধ্যে জিনজিরা ইউনিয়নে ৮জন, আগানগর ইউনিয়নে ২জন, কালিন্দী ইউনিয়নে ২জন, শাক্তা ইউনিয়নে ১জন, কোন্ডা ইউনিয়নে ২জন, কোন্ডা ইউনিয়নে ৩ ও শুভাঢ্যা ইউনিয়নে ৪ জন।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এতথ্যটি নিশ্চিত করেছেন।
