ঋষি কাপুর আর নেই

ডেস্ক : একদিনের ব্যবধানে বলিউডে আরেক ধাক্কা। বরেণ্য অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তার মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ভাই রণধীর কাপুর।

শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে টানা দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর গত বছর দেশে ফিরেছিলেন এই প্রবীণ অভিনেতা। কিন্তু এরপর মাঝে-মধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়তে হয় তার। বৃহস্পতিবার তেমনই হয়েছিল বলে জানা গেছে স্থানীয় সংবাদমাধ্যম থেকে।

এর একদিন আগে বুধবার (২৯ এপ্রিল) মারা যান বলিউডের আরেক অভিনেতা ইরফান খান।

২০১৮ সালের মাঝামাঝিতে ঋষি কাপুরের ক্যানসার ধরা পড়ে। এরপর সস্ত্রীক মার্কিন মুলুকের উদ্দেশে রওনা হন। নিউইয়র্কে চিকিৎসা চলে তার। চিকিৎসা শেষে ভারতে ফেরার পর তাকে কয়েকবার হাসপাতালে যেতে হয়।

তার মৃত্যুতে বলিউডের আরেক বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন টুইটে গভীর দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, চলে গেলেন .. সবে চলে গেলেন.. আমি ধ্বংস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *