স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে আজও ২ পুরুষসহ ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন ৭০ জনে। নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী।
পুরুষ ২ জনের মধ্যে ১ জনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে, বয়স ৪২ বছর। পুুরুষ অন্যজনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইসলামাবাদ এলাকায়, বয়স ৭০ বছর। অপরদিকে করোনায় আক্রান্ত নারীর বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে, বয়স ৭০ বছর।
এপর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪ জন এবং সুস্থ হয়েছে ২ জন। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।
