স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়নের বাক্তারচর গ্রামে কর্মহীন অসহায় মানুষের মাঝে বাক্তারচর সবুজ সংঘের উদ্যোগে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় হতদরিদ্র বিধবা মহিলা ও কর্মহীন রিক্সা চালকদের এক’শ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ও ১ লিটার তৈল দেয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, ঢাকা জেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, দুদু মেম্বর, বাক্তারচর সবুজ সংঘের কর্মকর্তা মো. মিরজুমলা, আহসান উল্লাহ, আল ইসলাম ও আমান উল্লাহ দুদু প্রমুখ।
এখাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. জাকির হোসেন (পান গাঁও), আলহাজ্ব কাজী মোজাম্মেল হক মিন্টু (আইন্তা), ইমরাজ হোসেন সোহাগ (দোলেশ্বর), মো. মোক্তার হোসেন (যুগ্ম-পরিচালক বাংলাদেশ ব্যাংক) ও মো. শফিকুল ইসলাম।
