কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে শীতকালীন পিঠা উৎসব ও আবাসন মেলা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে শীতকালীন পিঠা উৎসব ও আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোনার বাংলা আবাসন প্রকল্পের গ্রীন সিটিতে মাসব্যাপী এই পিঠা উৎসব ও আবাসন মেলার আয়োজন করা হয। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি গোলাম মাওলা। ইউরো-বাংলা বিল্ডার্স প্রাঃ লিঃ এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা আক্তার আখির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের বিশিষ্ট খলনায়ক মিশা সওদাগর,বিশিষ্ট চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলি ও নাট্য অভিনেতা নাদের চৌধুরী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে শতশত দর্শক জনতার উপচে পড়া ভীড় লক্ষ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *