কেরানীগঞ্জে উল্টো পথে বাধা দেওয়ায় নারী অটো চালকের আঘাতে ট্রাফিক কনস্টেবল আহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে উল্টো পথে অটোরিকশা নিয়ে আসায় বাধা দিতে গিয়ে নারী অটো রিক্সাচালকের ধারালো স্ক্রু ড্রাইভারের আঘাতে এক ট্রাফিক কনস্টেবল আহত হয়েছে। আহত ট্রাফিক কনস্টেবলের নাম মোঃ সাইফুল ইসলাম (৩৮)। এই ঘটনায় নারী অটো রিক্সাচালক নাজমা(৩৭)কে আটক করা হয়েছে এবং তার অটো রিক্সাটিও জব্দ করা হয়। এই ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার লায়ন শপিং মার্কেটের সামনে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার এএসআই ফরিদ জানান, বাবুবাজার ব্রিজের দক্ষিণ প্রান্তে লায়ন শপিং মার্কেটের সামনে নাজমা নামে এক নারী অটো রিক্সা চালক উল্টো পথে তার তার রিক্সাটি চালিয়ে আসছিল । এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মোঃ সাইফুল ইসলাম তাকে বাধা দেয়।

এতে ক্ষিপ্ত হয়ে নারী অটো রিক্সা চালক নাজমা অতর্কিতভাবে ট্রাফিক কনস্টেবল সাইফুলের হাতে থাকা ধারালো স্ক্রু ড্রাইভারটি কেড়ে নিয়ে তাকে উপর্যপরি আঘাত করতে থাকে। এতে বাধা দিতে গিয়ে সে হাতে গুরুতর ভাবে জখম প্রাপ্ত হয়। এসময় আশেপাশের লোকজন ঘাতক নারী অটোরিকশা চালক নাজমাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আহত ট্রাফিক কনস্টেবলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আটক নারী অটো রিক্সাচালক নাজমা দক্ষিণ কেরানীগঞ্জের ইস্পাহানি আবাসিক এলাকায় দুই নম্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *