কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের মডেল থানাধীন তারানগর ইউনিয়নের কাঠালতলীতে এক প্রবাসীর ডুপ্লেক্স বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বুধবার রাত দুপুরে ডাকাতদল বাড়ীতে প্রবেশ করে নগত সাত লাখ টাকা, প্রায় আট ভরি স্বর্নলংকারসহ মূল্যবান লুন্ঠন করে নিয়ে যায়। বাড়ির মালিক আব্দুল আজিজ জানান, বুধবার রাত তিনটার সময় ৭/৮ জন ডাকাত বাড়ির ছাদ বেয়ে বাসায় প্রবেশ কারে। রুমের দরজা খোলা থাকায় কিছু বুঝার আগেই ডাকাত দল আমাদের সকলকে অস্ত্রেরমুখে জিম্মি করে হাত-পা মুখ বেঁধে ফেলে। শুরু করে তাদের ডাকাতির তান্ডব।
এসময় মৃত্যুর ভয় দেখিয়ে তারা আলমারির চাবি নিয়ে নেয়। বাড়ির আসবাব পত্র এলোমেলো করে আলমারিতে রাখা নগদ ৭ লাখ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকারসহ বাড়িতে থাকা মূল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু, সিআইডিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার একটি সূত্র জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালানো হচ্ছে। খুব শিগগিরই এই ঘটনার রহস্য উদঘাটন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তদন্ত কর্মকর্তারা।
