কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে মডেল থানা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে। আজ সোমবার বিকেলে ঘাটারচর এলাকায় মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এই এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শফিউল আজম খান বারকু, আলতাপ হোসেন বিপ্লব, আওয়ামী লীগ নেতা ডা. শাওন,আইকে শাহীন, এডভোকেট এনামুল হক,আবুল হাসান মাস্তান, আব্দুস সালাম ও নাজমুল হাসান রিপনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
