কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকীতে মাছের পোনা অবমুক্তকরণ

কেরানীগঞ্জ  প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়।  সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারানগর ইউনিয়নের ঘাটার বিলে এই মাছের পোনা অবমুক্ত করে এই কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, তারানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান খান, কেরানীগঞ্জ যুব মহিলা লীগের আহবায়ক রেশমা জামান ও কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *