কেরানীগঞ্জে পাঁচ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরে মডেল থানার শাক্তা ইউনিয়নের রায়েরচর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এই উচ্ছেদ অভিযানে ৫৩ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোেেহল জানান,শাক্তা ইউনিয়নের নতুন রায়েরচর এলকায় মধ্যেরচর মৌজায় ৯০৯নং দাগে সরকারি ৫৩ শতাংশ জমি দখল করে প্লট আকারে বিক্রি করেছিলেন স্থানীয় রহমত মিয়া নামে এক ভূমিদস্যু।এইি জমির উপর বিভিন্ন স্থাপনার নির্মান করা হয়েছিল। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করা হয়। কেরানীগঞ্জের আনাচে কানাচে প্রতি ইঞ্চি খাস জমি উদ্ধার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *