করোনায় আক্রান্ত কবি ফরহাদ মজহার

ডেস্ক রিপোর্ট : করোনায় আক্রান্ত হয়েছেন কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহার। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লেখক ও নির্মাতা মোহাম্মদ রোমেল।ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের বরাত দিয়ে রোমেল জানান, গত ১১ ডিসেম্বর জ্বর অনুভব করেন ফরহাদ মজহার। ওই সময় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে যুক্ত ছিলেন। মঙ্গলবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ কবিকে। তার নিউমোনিয়াজনিত জটিলতা থাকলেও আগের তুলনায় ভালো আছেন।মোহাম্মদ রোমেল আরও জানান, ফরহাদ মজহারের পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন। পরিবারের পক্ষ থেকে এ বুদ্ধিজীবীর জন্য দোয়া চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *