কেরানীগঞ্জে নব নির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

মো. আব্দুল গনি কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার নব নির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ রোববার সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু জাফর রিপন উপ পরিচালক স্থানীয় সরকার, কর্মকার সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় সরকার মনীষা রানী, মো. জাবেদ আলী চৌধুরী জেলা ফ্যাসিলেটর এল.জি.এস.পি-৩ ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান প্রমুখ।

নব নির্বাচিত শপথ নেওয়া চেয়ারম্যানগণ হলেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাকুর হোসেন সাকু, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী, শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন, তেঘোরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. লাট মিয়া, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ফারুক চৌধুরী, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসকর আলী, কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলুল হক, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহের আলী, রুহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আলী।

শপথ বাক্য শেষে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম নব নির্বাচিত চেয়ারম্যানগণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *