কেরানীগঞ্জে নতুন ২ করোনা রোগী শনাক্ত: এলাকায় লকডাউন

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার চররঘুনাথপুর ও শুভাঢ্যা পুর্বপাড়া দেওয়ান বাড়ি এলাকায় আরও ২ করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুভাঢ্যা পূর্বপাড়া দেওয়ান বাড়ির করোনায় আক্রান্ত রোগীর নাম মো. মজিবর রহমান (৬৫)।

সে কোনো কাজ করতেন না। তবে তার ছেলে রাজধানী ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করে। আজ সোমবার (৬ এপ্রিল) কুর্মিটোলা কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপরদিকে জিনজিরার চররঘুনাথপুরের করোনায় আক্রান্ত রোগীর নাম মো. সাহাবুদ্দিন (৪৭)। সে একটি ওয়েলডিং কারখানায় কাজ করতেন। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ২ জন রোগী করোনা আক্রান্তের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করান।

রাজধানীর শিশু হাসপাতালের মাধ্যমে ওই দু’জনের নমুনা পরীক্ষা করার মাধ্যমে তাদের দেহে করোনাভাইরাসের জীবানু ধরা পড়ে।

তবে মো. সাহাবুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ১৪দিন তার নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এদিকে উপজেলা প্রশাসন দেওয়ানবাড়ি ও চররঘুনাথপুর এলাকা লকডাউন ঘোষণা করেছেন।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন আজ সোমবার (৬ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত এই রোগী আমাদের এখানে তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করেছিলেন। পরে তাদের নমুনা রাজধানী ঢাকার শিশু হাসপাতালে পাঠালে সেখানে পরীক্ষার পর তারা করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *