কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে কর্মহীন মানুষের ঘরে ঘরে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষের ঘরেঘরে ত্রাণ বিতরন করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. লাট মিয়াকে সাথে নিয়ে এই ত্রাণসামগ্রী অসহায়দের হাতে হাতে পৌঁছে দেন।

তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. লাটি মিয়া জানান, প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে সরকার দীর্ঘ ছুটি ঘোষণা করেছেন। এতে তার ইউনিয়নে বিভিন্ন গ্রামে শ্রমজীবি অসহায় মানুষজন কর্মহীন হয়ে পরে মানবেতর জীবন যাপন করছে। তাই তিনি সরকারি ও তার নিজের ব্যক্তিগত ত্রাণসামগ্রী নিয়ে পাশে দাঁড়ান এসব কর্মহীন অসহায় মানুষের পাশে।

তেঘরিয়া ইউনিয়নের মালাকারপাড়া, ঋষিডাড়া, বাঘৈর, বাঘৈর গৈস্তা, বাঘৈর রাজহালটসহ বিভিন্ন গ্রামে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *