কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে চার ডাকাতকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত ডাকাতরা হল মামুন হাওলাদার (৩৪),আরিফ মৃধা (৩০),কামাল মাদবর (৪০),কুদ্দুস ওরফে হৃদয় মোল্লা (২৩)। আজ ভোরবেলা মডেল থানার রোহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দার মোল্লা বাড়ির সামনে তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃ ইলিয়াস হোসেন জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় কেরানীগঞ্জ সার্কেল মোঃ জাহাঙ্গীর আলম এবং কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ এম সাইফুল আলমের নেতৃত্বে পুরাতন সোনাকান্দার মোল্লা বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে একদল পুলিশ এখানে চেকপোস্ট বাসায়। এ সময় একটি গাড়ি চেকপোস্টের নির্দেশনা অমান্য করে যেতে থাকে। এতে ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ দ্রুত গতিতে গাড়িটিকে বেরিকেট দিয়ে থামায়। পরে গাড়ির ভিতর থাকা চার ডাকাত মামুন হাওলাদার, আরিফ মেধা, কামাল মাদবর ও কুদ্দুস ওরফে হৃদয় মোল্লা কে আটক করা হয়। এ সময় গাড়ি তল্লাশি করে একটি শটগান, তিন রাউন্ড কার্তজ, এক রাউন্ড কার্তুজের খোসা, একটি ধারালো ছোড়া, তিনটি লোহার শ্যাবল, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি তাজা ককটেল ও একটি জ্যাক গাড়ি যাহার নম্বর ঢাকা মেট্রো-ড-১৪-৩৪১০ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ওই এলাকায় ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *