ইসলামী যুব আন্দোলনের মহান বিজয় দিবসের আলোচনা সভা

মো.কামাল হোসেন : ঢাকার কেরানীগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি আলহাজ্ব উজ্জল শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন , দক্ষিন কেরানীগঞ্জ থানা শাখার সেক্রেটারী মুফতি আলমগীর হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি আল আমিন শাহাদাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *