কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমি থেকে অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহহ্সপতিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথের নেতৃত্বে তেঘরিয়া ইউনিয়রে পশ্চিমদী এলাকায় ইসমাইল মোল্লার অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ জানান, ইসমাইল মোল্লার ইটভাটার জায়গার জমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৩/৪বছর আগে অধিগ্রহন করেছে। ওই জমির মূল্য ইটভাটার মালিক ইসমাইলকে সম্পূর্নভাবে পরিশোধও করা হয়েছে। কিন্তু ইটভাটার মালিক জোড়পুর্বক ওই জমিতে অবৈধভাবে ইটভাটা চালিয়ে যাচ্ছেন। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাদের জমি থেকে ইটভাটাটিকে সরানোর জন্য বারবার চেষ্টা করেও তারা ব্যার্থ হয়। অবশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কয়েকদিন পুর্বে তাকে ওই জমি থেকে উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করা হয়। তাতেও সে কোন কর্নপাত করেননি। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমি থেকে অবৈধ ইটভাটাটি উচ্ছেদের জন্য সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে উচ্ছেদ অভিযানের সময় ইটভাটায় মালিক পক্ষের কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
