কেরানীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃঢাকার কেরানীগঞ্জে কৃষি পুর্নবাসন ও রবি মেীসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় চার সহাস্্রধিকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কৃষি প্রশিক্ষন কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী, কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল আমীন,কেরানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আফরোজা সুলতানা,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কায়সুন রাফাতা হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে ৪২১০জন কৃষকের মাঝে গম,সরিষা,বোরো ধান, সূর্যমুখী, চিনাবাদাম, টমেটো, মরিচ, ভুট্রা, খেসারী ফসলের বীজ ও দুই ধরনের সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *