কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি : কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মোঃ জনি (৪০)। সে মাগুরা জেলার সদর থানার ইশাখাদা গ্রামের বাবুল মীরের ছেলে। সে ডাকাতি মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিল।

গত বুধবার মধ্য রাতে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।হাজতির মরদেহটি জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন সম্পূর্ণ হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ পরিবারের কাছে তার মরদেহটি স্থানান্তর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *