উপজেলা নির্বাচনে সিরাজদিখানে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মোঃ আওলাদ হোসেন মৃধা

আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওলাদ হোসেন মৃধা গণসংযোগ মিছিল মিটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে গণসংযোগ দোয়া ও সমর্থন প্রত্যাশী কার্যক্রম শুরু করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে মালখানগর ইউনিয়ন পরিষদ তালতলা বাজারে গণসংযোগ লিফলেট বিতরণ শুরু করেন। তিনি বাজারের কামারপট্টি,ফল পট্টি,মাছ ও মাংস পট্টি, কাঁচা বাজার সহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে দোয়া চেয়ে লিফলেট বিতরণ করে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কৌশল বিনিময় করে গণসংযোগে করেন। এ সময় উপস্থিত ছিলেন মালখানাগর ইউনিয়নের শামসুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ , কাজী নজরুল ইসলাম পিন্টু শ্রম বিষয়ক সম্পাদক সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ,সুবীর চক্রবর্তী হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ জেলা, আনিসুর রহমান মৃধা সভাপতি মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ, মাসুম খান সাধারণ সম্পাদক মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ, হাজী মকবুল হোসেন আনু সভাপতি মালখানগর ইউনিয়ন যুবলীগ, আমানুল ইসলাম আমিন সাধারণ সম্পাদক মালখানগর ইউনিয়ন যুবলীগ, আরিফ হোসেন রনি মালখানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, রফিকুল ইসলাম তমাল সভাপতি মালখানগর ইউনিয়ন ছাত্রলীগ, ওমর ফারুক হোসেন সভাপতি মালখানগর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ,পারভীন আক্তার ও আফসানা মিমি প্রমুখ। সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে প্রতিদিন রাত ১১টা পর্যন্ত প্রতিটি বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণের কার্যক্রম করে চলছেন। গণ সংযোগের সময়  মোঃ আওলাদ হোসেন মৃধা বলেন আপনারা যদি আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করেন তাহলে সবার পাশে সুখে দুখে থাকবো সমাজের তরুণ ও যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। বিশেষ করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়। জনাব আওলাদ হোসেন মৃধা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং সিরাজদিখান উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি পদের দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *