মো.কামাল হোসেন. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দোহারের আইএবি মিলনায়তনে জেলা সভাপতি হাফেজ জয়নাল আবেদীনের সভাতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মো.শাহিন আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলান আহমদ আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের প্রশিক্ষন সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি আল আমিন শাহাদাত, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আলমাস হোসাইন, সদস্য মোশারফ হোসেন শামিম, দোহার থানা সভাপতি মো.কামাল হোসেন মাস্টার,সেক্রেটারি সুলাইমান বেপারী, পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারি আমজাদ হোসেনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।
