আমি যেই লীগই করি না কেনো ছাত্রলীগকে কখনো ভুলতে পারবো না

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ঢাকা জেলা পরিষদ সদস্য ও সাবেক নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাইফুল ইসলাম এসব ঈদ উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত নেতা কর্মীদের মুখে আনন্দের হাসি লক্ষ করা যায়।

উপজেলা ছাত্রলীগের এক নেতা আক্ষেপ করে বলেন, নবাবগঞ্জে অনেক সাবেক ছাত্রলীগ নেতা রয়েছে। যারা বর্তমান দেশে এই ভয়াল অবস্থায় ছাত্রলীগের নেতা কর্মীরা কেমন আছে তার খবর না নিয়ে নিজের এবং পরিবারের লোকদের নিয়ে ব্যস্ত আছেন। আমাদের কথা তাদের মনে নেই বললেই চলে। তারা আমাদের মনে করেন যখন মিটিং মিছিলের প্র‍য়োজন হয়।

এসময় এস.এম সাইফুল বলেন, ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন। আমি যেই লীগই করি না কেনো ছাত্রলীগকে কখনো ভুলতে পারবো না। কারণ ছাত্রলীগ আমার রাজনীতির হাতে খরি। তাই এই সংগঠনের টানে আমার সামর্থ্য অনুযায়ী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার তুলে দিলাম। সেই সাথে বলতে চাই আসুন আমরা ঘরে থাকি সুস্থ ও নিরাপদে থাকি। এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহায়তা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *