আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৪ অদম্য নারীকে সম্মাননা প্রদান

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এই দিবসটিকে কেন্দ্র করে ৪ অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। যারা সম্মাননা পেলেন তারা হলেন,নাবিয়া খাতুন,আরতি রানী, মোছা.জান্নাতুন ফেরদৌস,মোসা.মিনা খাতুন।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ভিডিপি অফিসার ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইউএনও মো.আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.সুলতান মাহমুদ,ওসি শহিদুল ইসলাম,সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রানী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোবারক হোসেন, কৃষি অফিসার হোসেন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী,সাংবাদিক বরুণ মজুমদার,আসাদুল ইসলাম, লিয়াকত আলী, সাখাওয়াত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *