নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন হত্যা মামলায় জেল খেটে জামিনে আসেন শাহ আলম। এসেই পুরনো পেশা মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। কিন্তু পুলিশের চোখ ফাকি দিয়ে বেশি দিন টিকতে পারলেন না। ৮০০ পিছ ইয়াবা সহ হাতেনাতে পুলিশের জালে ধরা পড়েন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার উত্তর বালুখন্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালানো হয়। এসময় তার শরীর তল্লাশি করে ৮০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহ আলম (৫০) উত্তর বালুখন্ড এলাকার মৃত জয়নালের ছেলে। তিনি ওই এলাকায় ২০১৯ সালে একটি হত্যা মামলার আসামী ছিলেন। এছাড়া তার নামে নবাবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শাহ আলম হত্যা মামলার আসামী ছিলেন। দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে আসেন তিনি। এসেই মাদক ব্যবসায় জড়িয়ে পরেন। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
