স্বেচ্ছাসেবকলীগ সারাদেশে ত্রাণ তৎপরতা চালাচ্ছে; নির্মল রঞ্জন গুহ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, দেশের এ দুর্যোগকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অসহায় ও হতদরিদ্রদের পাশে থাকতে। নেত্রীর নির্দেশে স্বেচ্ছাসেবকলীগ যে যার অবস্থান থেকে সারাদেশে ত্রাণ তৎপরতা চালাচ্ছে।

করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকার দোহারের বিলাশপুরে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণকালে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হুকুম আলী চোকদার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর চোকদার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক অমল মজুমদার, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার প্রমুখ।

জানা যায়, দলের পক্ষ থেকে নির্মল রঞ্জন গুহ তার নিজ এলাকা দোহার-নবাবগঞ্জে পর্যায়ক্রমে ৫ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, লবন, পিয়াজ, আলুসহ খাদ্য সহায়তা দিবেন সংগঠনটি। গত ১৫দিনে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *