স্বাস্থ্যবিধি না মানায় দোহারে ১৫ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মানায় ঢাকার দোহার উপজেলায় ১৫ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার ( ২২ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় তাদের অর্থদন্ড দেয়া হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারন পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়। এসময় অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা নিদের্শনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *