স্বপন মেম্বার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়ায় স্বস্তি! মিষ্টি বিতরণ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সম্প্রতি মুন্সীগঞ্জের শ্রীনগরে বহুল আলোচিত ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী স্বপন মেম্বার গ্রেফতার হওয়ায় স্বস্তিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার ধাইসার,মথুরাপাড়া,বাবুদিঘিরপাড় এলাকাবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

গত বুধবার দিবাগত রাত পৌণে ২টার দিকে র‌্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী স্বপন মেম্বার (৪৮)কে গ্রেফতার করে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।
পরে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান তাকে ঐ দুই মামলায় গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃত আসামী স্বপন মেম্বার শ্রীনগর উপজেলার দেওয়ানপাড়া শ্যামসিদ্ধি গ্রামের আবুল চৌধুরীর ছেলে। সে শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাঃ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এলাকাবাসী জানান, স্বপন মেম্বারের বিরুদ্ধে বহু নারী কেলেঙ্কারীসহ মদ,জুয়া,মাদক ও চেক জালিয়াতির অভিযোগসহ একাধিক মামলার আসামী সে। তাকে পুলিশ গ্রেফতার করায় আমরা এলাকাবাসী স্বস্তি পেয়েছি। আমরা স্বপন মেম্বারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *