সিরাজদিখানে ‘শহীদ জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-২’ উদ্বোধন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান ‘শহীদ জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-২’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লক্ষ্মীবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়ের শেখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মারফত আলী, সমাজসেবক ইউসুফ শেখ, কেয়াইন ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তুহিন মোল্লা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের আওতায় আনা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে বিভিন্ন দল অংশগ্রহণ করছে এবং প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

উদ্বোধনী খেলায় অংশ নেওয়া দলগুলোর প্রাণবন্ত পারফরম্যান্সে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *