এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেসরকারি প্রতিষ্ঠান নিউ পিপল’স ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রববার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস কালী মন্দির প্রাঙ্গণে গ্রামবাসী সার্বিক সহযোগিতায় প্রায় ৫ শতাধিক অসহায় দুস্থ রোগীদেরকে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হয়।
এসম উপস্থিত ছিলেন, লক্ষীবিলাস কালিমন্দিরে সভাপতি পরেশ মন্ডল, স্থানীয় ইউপি সদস্য অমল মন্ডল, সুধির মন্ডল, নিউ পিপল’স ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের কর্মকর্তা বিকাশ খান,লোকনাথ সাহা ও নয়ন মন্ডল প্রমুখ
