নবাবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সবর্ধনা ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার পশ্চিম এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিকারীপাড়া তারাশংকর কালীশংকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  ও   অভিভাবক সমাবেশ  করা হয়েছে। বৃহস্পতিবার  সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান করা হয়। এসময় ২০২৫ সালে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করা ১৪২ জন এবং জিপিএ- ৫ পাওয়া ৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি অভিভাবক সমাবেশও করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবু শফিক খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক মুহাম্মদ মাইনুদ্দীন বাদল, ঢাকা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব প্রমুখ।
এসময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার ছেলে-মেয়ে ভালো ফলাফল করলে সবচেয়ে বেশি খুঁশি হন আপনি। ভালো ফল মানে উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল ক্যারিয়ার। একই সঙ্গে সে পরিবারের গর্বও হয়ে ওঠে। উজ্জ্বল হয় মা-বাবার মুখ। কিন্তু উল্টোটা ঘটলে অনেক ক্ষেত্রেই বিপত্তি বাধে। এমন অনেক অভিভাবকই রয়েছেন, সন্তানের ফলাফল মনের মতো না হলেই মনমেজাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সব রাগ ও ক্ষোভ সন্তানের ওপর উগড়ে দেন। আমার পরামর্শ হচ্ছে ভলো ফলাফলের জন্য প্রতিদিন সন্তানের উপর নজর রাখুন। সে কোথায় যায়, কি করে, কাদের সাথে চলে। স্কুলের কথা বলে অন্যত্র যায় কি না। প্রয়োজনে স্কুলের শিক্ষক ও আমার সাথে যোগাযোগ রাখুন। আপনার-আমার ও আপনাদের সন্তানের সকলের প্রচষ্টায় ভালো ফলাফল করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *