সিংগাইর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি দোকান

সিংগাইর প্রতিনিধি : সিংগাইর পৌর বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) গভীর রাতে উপজেলার পৌর বাজারে তিন রাস্তার মোড় উত্তর পাশে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থরা হলেন- উপজেলার সিংগাইর পৌর এলাকার মধ্য সিংগাইরের মনতাজ দেওয়ানের ছেলে মঞ্জু (৫০), চর আজিমপুর গ্রামের মৃত. রমজান আলীর ছেলে আনিছুর রহমান (৫৫), চাঁন মিয়ার ছেলে আব্দুল বারেক (৫০) আঙ্গারিয়া মহল্লার মৃত. দেবুর ছেলে বিজয় (৩৫)।

স্থানীয় এমদাদ হোসেন মুকুল জানান, মঙ্গলবার রাত ২টা দিকে হঠাৎ মঞ্জু মিয়ার সারের গুদামে আগুন দেখতে পায় বাজারের পাহারাদার। আগুন দেখে তাদের ডাকচিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে ততক্ষনে ৪টি দোকান পুড়ে যায়। এর মধ্যে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস টিম খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রণ আনেন।

এতে আশের পাশের বেশকিছু দোকান আগুন থেকে রেহাই পায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান- এ অগ্নিকাণ্ডের বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *