সিংগাইর পৌরসভায় ২হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি অর্থায়নে ও সিংগাইর পৌরসভার তহবিল থেকে দুস্থ, অসহায়, অতিদরিদ্র, কর্মহীন পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

সোমবার (৬ই মার্চ) সকাল ১১ টার দিকে পৌরসভা কার্যালয় থেকে মেয়র অ্যাডভোকেট মো. খোরশেদ আলম ভূঁইয়া জয়ের নেতৃত্বে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ.বি.এম শাহিনুজ্জামান এর উপস্থিতিতে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে ২ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- সরকারি অর্থায়নে জনপ্রতি ৫ কেজি চাউল, পৌরসভা তহবিল থেকে আলু, ডাউল, লবন।

এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র মো. সমেজ উদ্দিন, কাউন্সিলর মো. আব্দুস সোবহান, মো.আব্দুল গফুর মিয়া, মো. আজম খান মো. হারুন অর রশিদ, মো. সোহেল রানা, মো. হাবু মিয়া, মো. কামাল হোসেন, মো. সামচুল ইসলাম, মহিলা কাউন্সিলর মোসা.পারুল আক্তার, মরিয়ম আক্তার, পারভীন আক্তার প্রমুখ।

অন্যদিকে, সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের সমাজ সেবক মো. তৈয়ব আলী খান তার ব্যক্তিগত তহবিল থেকে অতিদরিদ্র ২২৪ টি পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। রোববার বিকেলে তার নিজ পরিবারের সদস্য ও এলাকার নেতৃবৃন্দদের সাথে নিয়ে ২ কেজি চাউল, ১ কেজি আলু, ১টি সাবান প্রদান করেন।

মো. তৈয়ব আলী খান বলেন, সরকারের পাশাপাশি এলাকার সমাজ সেবক বিত্তবানদের এমন দূর্যোগ মুহূর্তে এগিয়ে আসা উচিৎ এবং তা দায়িত্বের মধ্যে পরে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহবান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *