সিংগাইরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে বীরমুক্তিযোদ্ধা ওমর আলি শেখ ও তার সন্তান দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার  (১৩ ই সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিংগাইর উপজেলা শাখার উদ্যেগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল বাসার এর সভাপতিত্বে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে বক্তরা বলেন -দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলি শেখের উপর যারা বর্বরোচিত হামলা করছেন তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এরকম ঘটনা এ বাংলার মাটিতে না ঘটে এমন দাবি করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার মো.বসির উদ্দিন,সাংগঠনিক মো.হাবিবুর রহমান,সিংগাইর পৌরসভা কমান্ডার মো.ইছাক মোল্লা,তালেবপুর ইউনিয়ন কমান্ডার আব্দুল হান্নান,জার্মিত্তা ইউনিয়ন কমান্ডার আব্দুর রশিদসহ দেড় শতাধিক মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *