সিংগাইরে বীর মুক্তিযোদ্ধা লাবু মিয়ার রাষ্ট্রীয় মর্যাদা দাফন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বীরমুক্তিযোদ্ধা লাবু মিয়া(৭৩) ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন। রবিবার (২০ জুন) দুপুর ১ দিকে ঢাকার মহাখালি ডিএমসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।  তার বাড়ি উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানাপাড়া। মৃত্যকালে তিনি ২ ছেলে ১ মেয়ে,নাতি,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানা যায়,দীর্ঘদিন বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। হঠাৎ অবস্থার অবনতি হলে মহাখালি ডি.এম সি.সি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশকিছু দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে  দুপুরে তার মৃত্য। আজ রবিবার বিকাল ৬টায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহের নিগার সুলতানার নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বাদ মাগরিব জানাজা শেষে নিজ এলাকার সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যতে মুক্তিযোদ্ধা,আওমীলীগের অঙ্গসহযোগী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *