সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার জেরে ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার জেরে ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুস্কৃতকারিরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সায়েস্তা ইউনিয়নের কানাইনগর(নীলটেক) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের ছাত্রলীগ নেতা শহিদুল শত্রুতার জের ধরে একই গ্রামের উপজেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক গাজী ইউনুস আলী ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । এরই সূত্রে ধরে ক্ষুব্ধ বিএনপি নেতা গাজী ইউনুস আলী সমর্থকরা বিকেল ৪টার দিকে ছাত্রলীগ নেতা শহীদুলের বাড়িতে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম জানান,এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *