সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: সিংগাইরে পরিবারের সাথে অভিমান করে প্রদীব চন্দ্র(১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার দিনগত রাতের যে কোন সময় উপজেলার বলধারা ইউনিয়নের বাঙ্গাঁলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রদীব চন্দ্র (১৭) ওই এলাকার পবিত্র চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সাথে প্রদীবের ঝগড়াঝাটি হয়ে ছিল। এ জন্য হয়তো পরিবারের লোকজনের সাথে অভিমান করে পরিবারের অজান্তে রাতে যে কোন সময় বসত বাড়ির চৌচালা টিনের ঘরের রোয়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা। বিষয়টি থানা পুলিশ খবর পেয়ে শুক্রবার ১১ টার দিকে লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার(সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
