মো. রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে করোনা রোগী নয়ন তারা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) সকাল ৯ টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পৌরসভা এলাকার পুকুরপাড়া মহল্লার আয়নাল হকের স্ত্রী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, নয়ন তারা (৫০) কিছুদিন গলা ব্যথা ও জ্বর অনুভব করলে গত শনিবার (১১ জুলাই) সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে বাংলাদেশ লাইভস্টোক রিসার্চ ইনস্টিটিউট, সাভার পরীক্ষার জন্য পাঠায়। গত মঙ্গলবার (১৪ জুলাই) রির্পোটে করোনা পজেটিভ আসে। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২২ জুলাই) সকাল ৯ টার দিকে হাসপাতালেই মারা যান তিনি। বাদ যোহর জানাযা নামাজ শেষে পুকুরপাড়া স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
