সিংগাইরে সর্বাত্মক লকডাউন কার্যকরে মাঠে পুলিশ-প্রশাসন

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে প্রতিদিন সর্বোচ্চ মৃত্য হওয়ায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউন দেন। তারপরও সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে সরকার ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা দেন। তারই ধারাবাহিতকায় সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক এর নেতৃত্বে বুধবার(১৪ এপ্রিল) ভোর ৬ টা থেকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধল্লা শহিদ রফিক সেতু সংলগ্ন ফাঁড়ির প্রবেশ মুখে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থান নেন- পুলিশ প্রশাসন। এসময় বিনা কারণে যাতায়াতরত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ,এমনকি বাহিরে যারা অযথা বের হয়েছেন তাদেরকে ঘরমুখি হওয়ারও নির্দেশ দেন থানা পুলিশ। এ লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছেন-সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল,এসআই মো.নজরুল ইসলাম বাহাদুর,আব্দুর রহিম, মাহফুজুর রহমান,বোরহান উদ্দিন মোল্লা,আশরাফ কামাল,মওদুদ কামাল,এএসআই মো.মোজ্জামেল হোসেন,রিপন মিয়া,বাবুল হোসেনসহ থানার সকল কর্মকর্তা বৃন্দ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,বিনা কারনে কিছু লোকজন বাহিরে বের হলেও কারণ ছাড়া হেমায়েত-সিংগাইর-মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়কে ধল্লা শহিদ রফিক সেতুর প্রবেশদ্বার দিয়ে কোনো যানবাহন যাওয়া-আসা করতে দেয়নি পুলিশ। এবং যার যার স্থানে দ্রুত চলে যাওয়ার নির্দেশ দেন তারা।
লকডাউনে বাহিরে বের হওয়া আল-আমিন (২২),ইজাজুল হক(২৫) ও সোনামুদ্দিন(৫৫) ছাড়াও একাধিক মানুষের সাথে কথা হলে বাহিরে বের হওয়ার বিষয় কোনো স্বদত্তর দিতে পারেনি ।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহাম্মদ রেজাউল হকের কাছে লকডাউন কার্যকর বিষয় জানতে চাইলে “নববাংলা”কে জানান-পুলিশ সুপার রিফাত রহমান শামীম স্যারের নির্দেশনায় আজ (১৪ এপ্রিল) থেকে লকডাউন কার্যকর করতে আমরা সিংগাইর পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছি। তিনি আরও বলেন-বিনা কারণে লোকজনের যাতায়াত, যানবাহন চলাচল করতে না পারে এ বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে আমরা ভোর থেকে কাজ করে যাচ্ছি এবং লোকজনদের বুঝিয়ে ঘরমুখি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *