দোহারে বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  করোনাকালীন দূর্যোগে ও রমজান উপলক্ষে বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঢাকার দোহার উপজেলায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে কাঠালী ঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনশ কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঠালী ঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, মাহিদুল ইসলাম, ইসমাইল মাদবর, আইয়ুব বাওয়ালী, আবজাল হোসেন, রশিদ সিকদার, মাওলানা জাকির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
ইফতার সামগ্রী মধ্যে ১ কেজি ছোলা,১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিরা, ১ কেজি খেজুরসহ মোট ১০ কেজির প্যাকেট প্রতিটি পরিবারকে দেওয়া হয়।
বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষে কাঠালী ঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ বলেন করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী মানুষ কোনো কাজকর্ম করতে পাড়ছে না। অনেকের বাড়িতে খাবার নেই। তাই বাড়ি বাড়ি ঘুরে ওই সকল মানুষের তালিকা তৈরি করে ইফতার সামগ্রী তুলে দিয়েছি।

বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে থেকে দেশের এই পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত এই ধারা অব্যহত থাকবে। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ ও পবিত্র রমজানে ভালোভাবে সেহেরি-ইফতার করতে অসহায়দের সহযোগিতায় অবদান রাখতে আমাদের বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের এ উদ্যোগ।
বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট পক্ষ থেকে করোনার প্রথম ধাপে তিন হাজার ৫শ পরিবার খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে থাকা হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *