সিংগাইরে কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে পুলিশ ও সেনাবাহিনী

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:  দ্বিতীয় ঢেউয়ে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সারা দেশে মৃত্য ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই সংক্রমিতের হার রোধকল্পে সরকার ১ লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউনের ঘোষনা দেন। তারই ধারাবাহিকতা আজ বৃহস্পতিবার (১ জুলাই) লকডাউনের প্রথম দিনে সকাল থেকে সিংগাইর থানা পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছেন তৎপর।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, লকডাউনের প্রথম দিনে বৃষ্টির কারনে লোকজন বের হতে না পারলেও রাস্তা কিছু ছোট গাড়ী দেখা যায়। গনপরিবহন চোঁখে পরেনি।এ ছাড়া বিভিন্ন বাজারে ২-১টা দোকান খুলার চেষ্টা করলেও পুলিশ তা বন্ধ করে দেন। এদিকে সেনাবাহিনীর টিম প্রতিনিয়ত বিভিন্ন বাজারে টহল দিতে দেখা গেছে।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন-হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ফাঁড়ির প্রবেশ মুখ দিয়ে জরুরি পন্যবাহি যানবাহন ও এ্যাম্বুলেন্স ছাড়া কিছুই ঢুকতে দেয়া হয়নি।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিব আল আমিন বলেন- আমরা লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছি। পুলিশ সদস্যরা সরাসরি মাঠে কাজ করছে। এ লকডাউনে কেউ যদি অযথায় বাহিরে বের হন তাদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *