সিংগাইর প্রতিনিধি : জরিমানা নয় খাদ্য সহায়তা ও মাস্ক দিয়ে বাড়ি পাঠালেন অটোবাইক চালকদের সিংগাইর থানার ওসি। করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে সংক্রমন রোধকল্পে সরকার ঘোষিত বিধি-নিষেধ এবং কঠোর লকডাউন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে থানা পুলিশ সর্বত্র রয়েছেন মাঠে।
এরই মধ্যে বিধি-নিষেধ অমান্য করে যাত্রী পরিবহন ও মাস্ক পরিধান না করার অপরাধে লকডাউনের ৪র্থ দিনে বিভিন্ন স্থান থেকে ২৫টি হ্যালো বাইক,ইজি বাইক আটক করেন থানা পুলিশ। পরবর্তীতে মানবিক বিবেচনায় আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশনায় সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হকের সহযোগীতায় থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা ২৫ জন হ্যালো বাইক চালকের হাতে খাদ্য সামগ্রী ও মাস্ক দিয়ে গাড়ি ছেড়ে দেন। এবং সেই সাথে প্রত্যেককে ঘর মুখি হওয়ার নির্দেশ দেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, লবন।
এসময় উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম পিপিএম, থানার বিভিন্ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় গাড়িগুলো আটক করা হয়েছিল পরে এসপি স্যারের নির্দেশে খাদ্য সহায়তা ও মাস্ক দিয়ে গাড়ি ছেড়ে দেয়া হয়েছে। এবং লকডাউন থাকা অবস্থায় গাড়ি নিয়ে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
