মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ): মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক “ইত্তেফাক”পত্রিকার সিংগাইর উপজেলা সংবাদাতা মানবেন্দ্র চক্রবর্তীর পিতা-সুবধ কুমার চক্রবর্তী ইহকাল ত্যাগ করে পরলোকে গমন করেছেন। বার্ধক্যজনিত কারনে বেশ কিছু দিন অসুস্থ্য থেকে বুধবার(১৩ই মে) ভোর রাতে ঢাকার উত্তরায় ছেলের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তার ইহকাল ত্যাগে বয়স ছিল ৮৮ বছর। মৃত- সুবধ কুমার চক্রবর্তী সিংগাইর উপজেলা পৌরসভা এলাকায় ৮ নং ওয়ার্ড মধ্য সিংগাইর কলেজ হোষ্টেল মহল্লার বাসিন্দা। তিনি ইহকাল ত্যাগ কালে ৪ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তার ইহকাল ত্যাগ করে পরলোকে গমনে সিংগাইর উপজেলার সাংবাদিকগণ শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
