নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাবেক সাংসদ সালমান এফ রহমানকে প্রধান আসামি করে ঢাকার নবাবগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কলাকোপা খন্দকারহাটি গ্রামের এস এম আরিফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক ও হত্যা চেষ্টা আইনে নবাবগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।মামলায় ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরো ৩শ’ থেকে ৪শ’ জনকে আসামি করা হয়েছে। নবাবগঞ্জ থানার মামলা নম্বর ১৭, তারিখ-২১/০৯/২৪।
মামলার বিবরণে জানা গেছে, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে উপজেলা নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ গেইটের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে যান বাদীসহ ছাত্র-জনতা। এসময় সালমান এফ রহমানের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ নেতাকর্মীরা অস্ত্র, বিস্ফোরক ও লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে ঘটনাস্থলে যায়। ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে বাঁধাগ্রস্ত করতে মিছিলে গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটনায় ও লাঠিসোটা নিয়ে হামলা করে। হামলায় বাদী গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। ছাত্র-জনতা এদিক-ওদিক ছুটে চলে যায়। বাদীকে একা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটিয়ে আহত করে। পরে তাকে মৃত ভেবে ফেলে যায়। আন্দোলকারীদের কয়েকজন তাকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সালমান এফ রহমানকে প্রধান আসামি করে গত ২৫ আগষ্ট দোহার থানায় ও ২ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রজু হয়
