মুন্সীগঞ্জে আইডিয়াল টেক্সটাইল মিলে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

 এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলে বিদ্যুতায়িত হয়ে মিঠুন পাল (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০ টার মিলের অভ্যন্তরে বৈদ্যুতিক লাইনে সংস্কার কাজ করার সময় সে বিদ্যুতায়িত হয় বলে জানিয়েছে একই প্রতিষ্ঠানে কর্মরত জাহাঙ্গীর মিয়া। পরে তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এস এম ফেরদৌস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত হয়ে তার শরীরের বিভিন্ন  অংশ পুড়ে গেছে বলে জানান তিনি। নিহতের বাড়ি লক্ষ্মীপুর বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *