নিজস্ব প্রতিবেদক: দৈনিক প্রতিদিনের সংবাদের নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসেন সুজনের পিতা নতুন বান্দুরা এলাকার বাসিন্দা দলিল লেখক ফজলুর রহমান (ফজল মাতবর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর নতুন বান্দুরা ভাঙা মসজিদে মরহুম ফজলুর রহমানের জানাজা সম্পণ্ন হয়েছে ।
