শ্রীনগরে সনাতনী ধর্মাম্বলীদের শতবর্ষী বলরাম কৃষ্ণ গৌরাঙ্গ পুজা উদযাপিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে সনাতনী ধর্মাম্বলীদের বলরাম কৃষ্ণ গৌরাঙ্গ পুজা উদযাপিত হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর মুন্সীপাড়া শতবর্ষী বলরাম মন্দিরে এ পুজা উদযাপন করেন সনাতনী ধর্মাম্বলীরা।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন।
জাকির হোসেন তার বক্তব্যে বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। তাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা সারাজীবন একে অপরের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে বেঁচে থাকে চাই। আগামী ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনাদের মুল্যমান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এটা আমার প্রত্যাশা।

আরো উপস্থিত ছিলেন, পুজা উদযাপন কমিটির সমর দত্ত, গৌরাঙ্গ মাস্টার, সুমন, মিন্টু দে, আমির হোসেন, স্বেচ্ছাসেবক দল ইমরান হোসেনসহ স্থানীয় সনাতনী ধর্মাম্বলীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *