আব্দুল কাইয়ুম মাইজ ভান্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাসাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই দিবস ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মৃধা ও আব্দুল বাতেন খান শামীমকে সংবর্ধনা দেয়া হয়।
হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন।
আরো উপস্থিত ছিলেন, হাসাড়া ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ-সভাপতি রুহুল আমিন হুমায়ুন, সহ-সভাপতি আইয়ুব খান,যুগ্ম সাধারাণ সম্পাদক আবুল হোসেন, আজিজুল শেখ, সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন সেলিম, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহন মোড়ল, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বাবুল শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক উজ্জ্বল খান, কৃষকদলের সভাপতি সাইজুদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আহনাফ খান জিহাদ, কৌশিক,আল-আমিন প্রমুখ।
