শ্রীনগরে জোড় পূর্বক বসতবাড়ির সম্পত্তি দখলের পাঁয়তারার অভিযোগ 

এম এ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:  মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড় পূর্বক বসতবাড়ির সম্পত্তি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে।
গত কয়েকদিন ধরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা মৌজার ৪২ সম্পত্তি দখলের অভিযোগ উঠে ঐ এলাকার মৃত বদি ইসলাম মৃধার ছেলে যুবদল নেতা জুয়েল মৃধা ও তার ভাই স্থানীয় ইউপি সদস্য সেলিম মৃধার বিরুদ্ধে।
এ ব্যাপারে ভুক্তভোগী মোহাম্মদ আলী ফরাজী বাদী হয়ে যুবদল নেতা জুয়েল মৃধাকে প্রধান বিবাদী করে দুজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ১৯৭৬ সাল থেকে মান্দা মৌজার আরএস ২৫৮, ২৬২ ও ২৬০ দাগের ৪২ শতাংশ বসতবাড়ির সম্পত্তি ভুক্তভোগীর বাবা সাবেক মেম্বার আব্দুল কাদির ফরাজী লীজ সূত্রে মালিক হয়ে খাজনাদি পরিশোধের মাধ্যমে বসতবাড়ি উত্তোলন করে ভোগদখল করে আসছেন। গত কয়েকদিন যাবৎ যুবদল নেতা জুয়েল মৃধা ও ইউপি সদস্য  সেলিম মৃধা দুই ভাই তাদের লোকজন নিয়ে পেশিশক্তি দেখিয়ে ভুক্তভোগীর সম্পত্তি দখলের পাঁয়তারা চেষ্টা করে আসছে। গত শনিবার বিকেলে মোহাম্মদ আলী ফরাজীকে ভাগ্যকুল বাজার রাস্তায় একা পেয়ে সেলিম মৃধা হুমকি দিয়ে বলেন, আমরা ঐ সম্পত্তি দখল করে গাছপালা কাটবো। এতে কেউ বাধা দিতে আসলে তাদেরকে খুন খারাপি করবে বলে জানান সেলিম মৃধা।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য সেলিম মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকায় আছি। আমি এই জায়গায় জমি সম্পর্কে কিছুই জানি না। এই জমি নিয়ে কোর্টে মামলা রয়েছে। মোহাম্মদ ফরাজী এই সম্পত্তি নিয়ে আমার চাচাতো বোনদের সাথে নিজেই ঝামেলা সৃষ্টি করছে।
শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *