এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে এইচএসসি পরীক্ষায় মোট পাসের হার ৪৪.২১ শতাংশ। চলতি বছর উপজেলার মোট ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন মোট ২ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেন ১ হাজার ৯০ জন। ফেল করেন ১ হাজার ৩৭৫ জন। জিপিএ-৫ পায় মোট ১০টি।
শনিবার বিকেলের দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। শ্রীনগর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৯৭৯ জন, এর মধ্যে পাশ করেন ৯শ’ ৪৬ জন। জিপিএ-৫ পায় ৬টি। পাসের হার ৪৭.৮০ শতাংশ। আর্দশ কলেজ থেকে পরীক্ষা দেন ২৩০ জন শিক্ষার্থী, পাশ করেন ৮৭ জন, জিপিএ ৪টি, পাসের হার ৩৭.৮৩ শতাংশ। শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ১৬৫ জন, পাশ করেন ৩৮ জন, পাসের হার ২৩ শতাংশ। স্যার জগদীস চন্দ্র বসু ইন্সটিটিউট এন্ড কলেজের মোট ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৯ জন, পাসের হার ২৩.৬৮ শতাংশ। ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৫২ জন, পাস করেন ১০ জন, পাসের হার ১৯.২৩ শতাংশ। হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজে পাসে হার শূণ্যের কোঠায়। শিক্ষা প্রতিষ্ঠানটির ১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেন।অপরদিকে কারিগরিতে উপজেলার সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট থেকে মোট ২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ২৩ জন। পাসের হার ৯২ শতাংশ। এছাড়া আলিমে উপজেলার লস্করপুর এইচ কে ইউ আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন ২৮ জন শিক্ষার্থী, পাস করেন ১৮ জন, পাসের হার ৬৪.২৯ শতাংশ ও কামারগাঁও আল-আমিন ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ১৩ জন পরীক্ষা দিয়ে পাস করেন ৮ জন, পাসে হার ৬৩.৪১ শতাংশ।
