নিজস্ব প্রতিনিধি : রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার পাশে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি ডিপিডিসি উলন গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, শনিবার বিকাল ৩ টা ৫৫ মিনিটে সেখানে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় বিকাল পৌনে ৫টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
